ছড়ার রাজা
ভবানীপ্রসাদ মজুমদারহাজারো ছড়ার মজুতদারদুষ্টু মিষ্টি ছড়া লিখেইপাঠকের মনে আসন তাঁর। ভবানীপ্রসাদ মজুমদারবহু রচনার জোগানদারনানা ছন্দের ছড়ার ঝাঁপিহাট করে খোলা চমৎকার। ভবানীপ্রসাদ মজুমদারহাসি ও মজার সৃজনকারসংগঠনে প্রেরণাতেনয়া ছড়াকার গড়নদার। ভবানীপ্রসাদ মজুমদারঝুলিতে দেদার পুরস্কারছন্দে জানাই ছড়ার রাজায় ছড়াতে আমার নমস্কার।
ভবানীপ্রসাদ মজুমদার
হাজারো ছড়ার মজুতদার
দুষ্টু মিষ্টি ছড়া লিখেই
পাঠকের মনে আসন তাঁর।
বহু রচনার জোগানদার
নানা ছন্দের ছড়ার ঝাঁপি
হাট করে খোলা চমৎকার।
হাসি ও মজার সৃজনকার
সংগঠনে প্রেরণাতে
নয়া ছড়াকার গড়নদার।
ঝুলিতে দেদার পুরস্কার
ছন্দে জানাই ছড়ার রাজায়
ছড়াতে আমার নমস্কার।
<
সূচিপত্র