ভবানীপ্রসাদ মজুমদার
ভবানীপ্রসাদ মজুমদারছড়ার হাটের দোকানদারযে কলমে শিশুর মনেঘোচায় হাজার অন্ধকার। ভবানীপ্রসাদ মজুমদারদ্বিতীয়টি নেইকো আরখুলল দেখো সেই ছোঁয়াতেছড়ার ঘরের বন্ধ দ্বার। ভবানীপ্রসাদ মজুমদারকণ্ঠে নিয়ে ছন্দ হারহঠিয়ে দিলেন বঙ্গ-জনেরযেথায় যতেক মনের ভার। ভবানীপ্রসাদ মজুমদারতাঁর চরণে নমস্কারযাঁর কলমে ছড়ার জগৎএক ছুটেতে পগারপার।
ছড়ার হাটের দোকানদার
যে কলমে শিশুর মনে
ঘোচায় হাজার অন্ধকার।
দ্বিতীয়টি নেইকো আর
খুলল দেখো সেই ছোঁয়াতে
ছড়ার ঘরের বন্ধ দ্বার।
কণ্ঠে নিয়ে ছন্দ হার
হঠিয়ে দিলেন বঙ্গ-জনের
যেথায় যতেক মনের ভার।
তাঁর চরণে নমস্কার
যাঁর কলমে ছড়ার জগৎ
এক ছুটেতে পগারপার।
<
সূচিপত্র