akkharbarta

অক্ষরবার্তা - একটি কিশোর বার্তা উদ্যোগ... আমাদের মূল লক্ষ্য উচ্চ মানের বই পাঠকের হাতে পৌঁছে দেওয়া... যোগাযোগ করুন - akkharbarta@gmail.com | www.akkharbarta.in

কবিতা-ছড়া ১ । শ্রাবণ ১৪৩৩



রথের মেলার আকর্ষণে












প্রদীপ্ত সামন্ত

হাওড়া , পশ্চিমবঙ্গ


 

বেশ হয়েছে উড়ছি আমি

মেলে দিলাম ডানা,

আজকে আমার ইচ্ছে যা হয়

মানবো না তো মানা।


আকাশ গাঙে সাঁতরে পেরোই

হাজার মাইল পথ,

চূড়ায় সেরা আষাঢ় মাসে

জগন্নাথের রথ ।


নীচে দেবতা উড়তে থাকি

আজকে আমি রাজা,

পুরীর রথে ভীষণ জমে

কাকাতুয়ার খাজা ।


সেই লোভেতেই নামতে যে চাই

সরিয়ে ইচ্ছে পালক,

দাঁড়িয়ে আছে সবার প্রিয়

বাবার ছোট শ্যালক ।


রথের রশি ছোঁয়ায় টানায়

দারুন সে এক মজা,

উড়তে ওড়ার লোভ সামলে

নেমে গেলাম সোজা।


নেমেই দেখি নানান খাবার

রথের মেলা জুড়ে,

হাত চালাতে হলই তখন

থাকি কি আর কুঁড়ে !

   

সূচিপত্র