akkharbarta

অক্ষরবার্তা - একটি কিশোর বার্তা উদ্যোগ... আমাদের মূল লক্ষ্য উচ্চ মানের বই পাঠকের হাতে পৌঁছে দেওয়া... যোগাযোগ করুন - akkharbarta@gmail.com | www.akkharbarta.in

কবিতা-ছড়া ১ । চৈত্র ১৪৩২



ফড়িং নাচে তিড়িং বিড়িং












তুহিন কুমার চন্দ

উত্তর দিনাজপুর,  পশ্চিমবঙ্গ



 

ফড়িং নাচে তিড়িং বিড়িং
ডালিম গাছের পাতায়,
ফুড়ুৎ ফাড়ুৎ চরকি নাচন
বসছিলো লাল ছাতায়
 
জল ছলছল ছলাৎ ছলাৎ 
উজান নদীর কোলে,
ঘুর্নিজলে পাক খেয়ে যায়
ঢেউ উঠেছে ফুলে
 
কড়াৎ কড়াৎ শব্দ মেঘের
মেঘ গুড়গুড় কালো,
উড়ছে ঘুড়ির মাঞ্জা সূতোয়
ঝিলিক দেয়া আলো
 
শন্‌ শন্‌ শন্‌ বইছে হাওয়া
উড়ছে ফড়িং কতো,
যাসনে এখন বাইরে তোরা
নিজের ইচ্ছেমতো। 
 
ফড়িং নাচে তিড়িং বিড়িং
উড়কি ধানের মাঠে,
ফুড়ুৎ ফাড়ুৎ নাচন কোদন
সারাটাদিন কাটে
 

 

সূচিপত্র