akkharbarta

অক্ষরবার্তা - একটি কিশোর বার্তা উদ্যোগ... আমাদের মূল লক্ষ্য উচ্চ মানের বই পাঠকের হাতে পৌঁছে দেওয়া... যোগাযোগ করুন - akkharbarta@gmail.com | www.akkharbarta.in

কবিতা-ছড়া ৩ । চৈত্র ১৪৩২







সবখানেতেই, ছিঃ!











অমল চক্রবর্তী

আগরতলা, ত্রিপুরা



 

হুলো বেড়াল বাঘ সেজেছে

ইচ্ছে বনে যাবার

সখ জেগেছে চিবিয়ে খাবে

বাঘের খাবার দাবার,

 

পাড়ার হুলো বনে যাবে

ডাক শিখেছে বাঘের

লুকিয়ে রেখে পেটের ভেতর

মিয়াও ডাকটা আগের।

 

পাড়াপড়শি সবাই অবাক

হুলোর কান্ড দেখে

যাচ্ছে বনে হাসিখুশি

হুলো এঁকে বেঁকে।

 

পথেঘাটে দেখছে যারা

বলছে এসব কী,

নাটক কি আর চলতে পারে

সবখানেতেই, ছিঃ!

 

সূচিপত্র