কল্পবিজ্ঞানের জগৎ
হুগলি, পশ্চিমবঙ্গ
মঙ্গলেতে ফ্ল্যাট কিনেছিস্পেশশিপ্ আছে দুটিমাঝে মাঝে ধরায় আসিকাটাতে আপিস ছুটি ।চোখের সাথেই লেন্স লাগিয়েতুলতে পারি ছবিএলিয়ানরা পাশেই থাকেকাজ করে দেয় সবই ।মনের মাঝের ইচ্ছে যতনিমেষে পূরণ হয়মনটা যেন রিমোট এখনসেন্সর ধরে নেয় ।চলাফেরা হয়না তো আরহাওয়ায় ভেসে চলিমুখে কথা কই না মোটেওমনেই কথা বলি ।মানব এখন রোবট যেনরোবট এখন মানববিজ্ঞানেরই জয়যাত্রায়করছি কতই গরব ।
মঙ্গলেতে ফ্ল্যাট কিনেছি
স্পেশশিপ্ আছে দুটি
মাঝে মাঝে ধরায় আসি
কাটাতে আপিস ছুটি ।
চোখের সাথেই লেন্স লাগিয়ে
তুলতে পারি ছবি
এলিয়ানরা পাশেই থাকে
কাজ করে দেয় সবই ।
মনের মাঝের ইচ্ছে যত
নিমেষে পূরণ হয়
মনটা যেন রিমোট এখন
সেন্সর ধরে নেয় ।
চলাফেরা হয়না তো আর
হাওয়ায় ভেসে চলি
মুখে কথা কই না মোটেও
মনেই কথা বলি ।
মানব এখন রোবট যেন
রোবট এখন মানব
বিজ্ঞানেরই জয়যাত্রায়
করছি কতই গরব ।
<সূ চি প ত্র