akkharbarta

অক্ষরবার্তা - একটি কিশোর বার্তা উদ্যোগ... আমাদের মূল লক্ষ্য উচ্চ মানের বই পাঠকের হাতে পৌঁছে দেওয়া... যোগাযোগ করুন - akkharbarta@gmail.com | www.akkharbarta.in

ছড়া-কবিতা ৪ । বৈশাখ ১৪৩৩



রঙসুন্দর পালক











অভীককুমার দে

আগরতলা, ত্রিপুরা

একটা পালক পড়ে আছে মাটিতে

হয়তো পাখির, হয়তো কারও স্বপ্নের; 


যদিও রঙধনুর মতো নয়, 

তবুও রঙ আছে

নীল, হলুদ, ধূসর, আর ক্লান্ত সাদা


কখনো নড়ছে হাওয়ায়

কখনো বা থেমে

যেন কিছুতেই ঠিক করে উঠতে পারে না

উড়বে, না পড়ে থাকবে ধুলোয়;


আমার আঙুল ছুঁতে গিয়েও থেমে যায়

ভয় পাই, হালকা অথচ হাওয়া-ভরসার জীবন

ভেবে, হয়তো পালকেরও ভয় এমন স্থিরতায়।


রঙসুন্দর পালক, 

ফিরবে কোথায়

পাখি তো নেই, ফেলে গেছে 

এভাবে, না ফেরার দেশে

না ফেরার ভোরে।