পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ
বাদলের ধারা ঝরে টিপটিপ রিমঝিম৷ যেতে হবে বাজারেকরি কি অতঃ কিম?ছাতা মাথে পথে যেই দিনু পা বাড়িয়ে মুসলের ধারা নামেসব কিছু ছাড়িয়ে৷থই থই পথঘাট ঝেপে গেল দৃষ্টি; মড়মড় বাজ পড়েএ - কি অনাসৃষ্টি!দুই পা যেতে নাই ভিজে নেয়ে একশেষ নাজেহাল হতে হতেফিরি বাড়ি শেষমেশ৷খিচুড়ির সাথে যদি হয় কিছু ননভেজ খানাপিনা হুল্লোড়েজমে যায় রেনিডেজ ৷
< সূ চি প ত্র