| | ওই দ্যাখো মা মেঘের ভেলায় বৃষ্টি ফোঁটার দল, নাচছে কেমন হাসছে কেমন খুশিতে উচ্ছল। বন্ধু আমার ছোট্টবেলার কাদায় মাখামাখি, বর্ষা জুড়ে আমরা সবাই একসংগে থাকি। একসংগে ইস্কুলে যাই আমি যখন রুমে, ওরা তখন মাথার উপর থাকে অলস ঘুমে। ছুটির ঘন্টা শুনেই ওরা ঘুমের থেকে উঠে- আকাশ পথে ওরাও ফেরে আমার মতো ছুটে। বিকেলবেলা খেলার মাঠে বৃষ্টি এবং আমি জার্সি গায়ে নতুন বুটে একসংগে নামি। পাশ কাটিয়ে জোরসে ছুটি তুমি তখন ঘরে, আমার জন্যে তোমার চোখে বৃষ্টি ফোঁটা ঝরে। ওই বৃষ্টিই বন্ধু আমার কষ্ট তোমার কিসে! তোমার চোখে বৃষ্টি হয়ে আমিই থাকি মিশে।
সূচিপত্র
|