akkharbarta

অক্ষরবার্তা - একটি কিশোর বার্তা উদ্যোগ... আমাদের মূল লক্ষ্য উচ্চ মানের বই পাঠকের হাতে পৌঁছে দেওয়া... যোগাযোগ করুন - akkharbarta@gmail.com | www.akkharbarta.in

কবিতা-ছড়া ৩ । জ্যৈষ্ঠ - আষাঢ় ১৪৩৩





সেদিন ভোরে 











বদ্রীনাথ পাল 

পুরুলিয়া, পশ্চিমবঙ্গ


 

সেদিন ভোরে হাঁচলো এমন ভুতো ঘোষের কাকা 
সেই শব্দে উঠলো কেঁপে দিল্লি থেকে ঢাকা
চড়চড়িয়ে ফেটে গেলো হিমালয়ের চূড়ো- 
ওলট পালট হয়ে গেলো কলকাতাটা পুরো
 
ভেউ ভেউ ভেউ উঠলো কেঁদে সাহেব গুলো যত,
আমেরিকার রাষ্ট্রপতি হলো থতমত
অস্ট্রেলিয়ায় লাগলো আগুন, আমাজনের জলে
সাহারাটা তলিয়ে গেলো কোন্ সে অতল তলে
 
শন্ শনিয়ে বইলো হাওয়া দখিন থেকে পূবে- 
মাঝ দুপুরেই সূয্যি ঠাকুর হঠাৎ গেলো ডুবে
পড়লো ভেঙে হাওড়ার ব্রিজ হুড়মুড় হুড়্ করে- 
ভুতোর কাকা হাঁচলো রে ভাই সেদিন যখন ভোরে

   

সূচিপত্র