akkharbarta

অক্ষরবার্তা - একটি কিশোর বার্তা উদ্যোগ... আমাদের মূল লক্ষ্য উচ্চ মানের বই পাঠকের হাতে পৌঁছে দেওয়া... যোগাযোগ করুন - akkharbarta@gmail.com | www.akkharbarta.in

শংকর দেবনাথ

 শ্রী ভবানীপ্রসাদ









শংকর দেবনাথ





 

 

যাঁর ছড়াতে ছড়ায় হাসি

ভরায় হৃদয় রসে,

টুকটুকে মুখ সুখটি এসে

বুকটি জুড়ে বসে।

 

যাঁর ছড়াতে খরার দেশে

ঝরায় প্রাণের ধারা,

মন্দ ভুলে ছন্দ ফুলের

গন্ধে মাতোয়ারা।

 

ভালোবাসায় আলো আশায়

যাঁর ছড়া রয় তাজা,

শ্রী ভবানীপ্রসাদ তিনি

মজার ছড়ার রাজা।

 



  

<