akkharbarta

অক্ষরবার্তা - একটি কিশোর বার্তা উদ্যোগ... আমাদের মূল লক্ষ্য উচ্চ মানের বই পাঠকের হাতে পৌঁছে দেওয়া... যোগাযোগ করুন - akkharbarta@gmail.com | www.akkharbarta.in

ছড়া - কবিতা ২ । ফাল্গুন ১৪৩২




বিচারকের বিচার 











অরূপ  দাস

কলকাতা, পশ্চিমবঙ্গ



 

যেমন খুশি তেমন সাজো 
এসো সবাই সাজি,
ছোটু সাজলো বিবেকানন্দ  
কেউ রবি, কাজী..।
শোনা যাচ্ছে সবার মুখে
ছোটু করবে জয়,
বিবেকানন্দ দেখতে ঠিক
এমনটাই হয়।
কিন্তু ছোটু হয়নি কিছু
ভেবে অবাক লাগে,
বিচারকের বিচার নিয়ে
সন্দেহ জাগে!
বিচারক কারণ জানান—
যাও কেন চোটে,
ছোটু বাবুর শিরদাঁড়াটা
সোজা ছিল না মোটে।