akkharbarta

অক্ষরবার্তা - একটি কিশোর বার্তা উদ্যোগ... আমাদের মূল লক্ষ্য উচ্চ মানের বই পাঠকের হাতে পৌঁছে দেওয়া... যোগাযোগ করুন - akkharbarta@gmail.com | www.akkharbarta.in

ছড়া-কবিতা ২ । বৈশাখ ১৪৩৩



প্রত্নবার্তা










প্রত্যূষ দেব

আগরতলা, ত্রিপুরা

উপেক্ষায় থেকে থেকে যে মানুষ
আয়ুধ প্রার্থনা করে ঈশ্বরের কাছের
সে কিন্তু শেকর চেনে, মাটি চেনে
ঠিক চেনে দিন আর রাত্রির রঙ
 
এর বাইরে অভ্যাসবশত যারা বাঁচে
এক অন্ধকার থেকে অন্য অন্ধকারে
ঝিলমিল ঝিলমিল জোনাকির
মোহময় অনিবার্য আলোর মতন
তাদের হৃদয়ে নেই অমলিন প্রেম
 
হে কিশোর, মুখরা নদীর সঙ্গে
কথা বলো এক বার সঙ্গোপনে,
হে কিশোরী, একবার কথা বলো
অন্তঃক্ষরা আগুনের সাথে
 
মনে রেখো, তোমার দিকের সংখ্যা
চার নয় দশ দিক রয়েছে তোমার
ঈশান রয়েছে আর অগ্নিও রয়েছে
নৈঋত বায়ুর সাথে উর্দ্ধ আর অধঃ,
তুমিই তোমার দিক নির্বাচন করো