akkharbarta

অক্ষরবার্তা - একটি কিশোর বার্তা উদ্যোগ... আমাদের মূল লক্ষ্য উচ্চ মানের বই পাঠকের হাতে পৌঁছে দেওয়া... যোগাযোগ করুন - akkharbarta@gmail.com | www.akkharbarta.in

ছড়া - কবিতা ১ । আশ্বিন ১৪৩২


শরৎ এল














রবীন বসু

কলকাতা, পশ্চিমবঙ্গ



 

কাশ ফুটেছে নদীর পাড়ে শিউলি ফোটে গাছে 

সবুজ ঘাসে খঞ্জনারা মনের সুখে নাচে।

আকাশ এখন  নীলের বাটি ভরা দুধের সরে

মেঘের পানসি চলছে দুলে আকাশগঙ্গা ধরে।

শরৎ এল ঋতুতে আজ পাখি সুরে গায়

সরোবরে পদ্ম ফোটে শাপলা দেখা যায়।

বর্ষা রানি ঘোমটা দিয়ে যাচ্ছে চলে দূরে 

শরৎ রানি আসছে হেঁটে বাঁশির সুরে সুরে।

এবার পুজো, দুর্গাপুজো ঢাকের বাদ্যি বাজে

দেবীমুখে রং পড়েছে সাজবে ডাকের সাজে।

খোকাখুকু ছোটে মাঠে ইশকুল নেই তো আজ

ছুটির ঘণ্টা বেজে গেছে গায়ে নতুন সাজ!