akkharbarta

অক্ষরবার্তা - একটি কিশোর বার্তা উদ্যোগ... আমাদের মূল লক্ষ্য উচ্চ মানের বই পাঠকের হাতে পৌঁছে দেওয়া... যোগাযোগ করুন - akkharbarta@gmail.com | www.akkharbarta.in

ছড়া - কবিতা ৫ । মাঘ ১৪৩২



 খাই খাই ভূত













সমাপ্তি সামন্ত 

হুগলি, পশ্চিমবঙ্গ



 

এ গাছ ও গাছ বেড়াই ঘুরে 
পেট ভরে না মোটে, 
ভালো মন্দ খাবার কি আর 
ভূতের ভাগ্যে জোটে? 

দিনের বেলা বাইরে গেলে 
করবে লোকে তাড়া,
ভূতকে ধরার প্রবল নেশায় 
জুটবে গোটা পাড়া।

মাংসের গন্ধে পেটটা কেমন 
জোরে জোরে ডাকে,
মানুষের ছা দেয় না খেতে
দুঃখ জানাই কাকে? 

লো প্রেসার তাই সারা বছর 
খাই খাই করেই মরি, 
মনের দুঃখে বনে গিয়ে 
ঈশ্বর স্মরণ করি।