akkharbarta

অক্ষরবার্তা - একটি কিশোর বার্তা উদ্যোগ... আমাদের মূল লক্ষ্য উচ্চ মানের বই পাঠকের হাতে পৌঁছে দেওয়া... যোগাযোগ করুন - akkharbarta@gmail.com | www.akkharbarta.in

ছড়া - কবিতা ৩ । আশ্বিন ১৪৩২



সরিয়ে দে মা নকল অসুর














সনৎ ঘোষ

হাওড়া, পশ্চিমবঙ্গ



 

অসুর আছে আর কত মা!

ঠিক করে বল হিসেব কষে।

সব গুলো বধ একসাথে কর,

স্বভাব মতোই তীব্র রোষে।

বছর বছর এক অসুরের,

বুকে ত্রিশুল রক্ত ঝরে। 

উল্লাশে জয় দুগ্যা বলি,

দেখি না তো অসুর মরে! 

দশ হাতে নয় অস্ত্র ভোঁতা, 

যুদ্ধ খেলায় তৃপ্ত নয়ন।

এসব দেখেই যুগ অবসান, 

মর্ত থেকে স্বর্গে গমন।

এবার সত্যি যুদ্ধটা কর,

নকল অসুর সরিয়ে রেখে।

দেখা আসল শক্তি মা তোর,

ধরার ধুলি রক্ত মেখে।