বর্ধমান, পশ্চিমবঙ্গ
কেউ বলেনি তোমায় বুঝিভোরের আলো মাখতে গায়েইচ্ছে হলে চুপটি করেহারিয়ে যেতে সবুজ ছায়ে ৷এই কথাটাও কেউ বলেনিমেঠো পথে যাও হেঁটে যাওদুধেল রঙা মেঘের দলেখুশির ডানা দাও মেলে দাও ৷পদ্মকুঁড়ি ফোটার হাসিনাও এঁকে দুই চক্ষু জুড়েকান পাতলেই শুনতে পাবেডাকছে আকাশ গানের সুরে ৷ এই কথাটা আজকে তোমায়বলতে ভারি ইচ্ছে করেটুকরো খুশিই জ্বালায় আলোতোমার-আমার মনের ঘরে ৷
< সূচিপত্র