আগরতলা, ত্রিপুরা
তোমার জন্যে হাজার জোনাকি আঁধার রাতের তারাতোমার জন্যে আউল বাউল কয়টি ফুলের চারা।তোমার জন্যে শ্যামল সবুজ শাল শিমূলের বনতোমার জন্যে পলাশ ফাগুনআবীরে রাঙানো মন।তোমার জন্যে দোয়েলের শিসঝর্নার কলতানতোমার জন্যে উদাস বাউল রবিঠাকুরের গান। তোমার জন্যে ফুল ফোটা ভোরপাখিদের কলরবতোমার জন্যে সুনীল আকাশআলোকিত উৎসব। তোমার জন্যে নোতুন সকালরোদ্দুরে মাখামাখিতোমার জন্যেই সূর্য উঠেখাঁচা ভাঙে সব পাখি।
তোমার জন্যে হাজার জোনাকি
আঁধার রাতের তারা
তোমার জন্যে আউল বাউল
কয়টি ফুলের চারা।
তোমার জন্যে শ্যামল সবুজ
শাল শিমূলের বন
তোমার জন্যে পলাশ ফাগুন
আবীরে রাঙানো মন।
তোমার জন্যে দোয়েলের শিস
ঝর্নার কলতান
তোমার জন্যে উদাস বাউল
রবিঠাকুরের গান।
তোমার জন্যে ফুল ফোটা ভোর
পাখিদের কলরব
তোমার জন্যে সুনীল আকাশ
আলোকিত উৎসব।
তোমার জন্যে নোতুন সকাল
রোদ্দুরে মাখামাখি
তোমার জন্যেই সূর্য উঠে
খাঁচা ভাঙে সব পাখি।
< <সূ চি প ত্র