প্রশ্নবাণ
শংকর দেবনাথ
বনগাঁ, পশ্চিম বঙ্গ
কত ধানে কত চাল- ঘাড়ে ক'টা মুণ্ড? কার গলা লম্বা ও কার আছে শুণ্ড? বুকে কার পাটা আছে- গুটায় কে ল্যাজটা? জিলিপিতে কেন থাকে হিজিবিজি প্যাঁচটা? মুখে কার খই ফোটে- ভয় কার দইতে? জল ছাড়া চিড়ে ভেজে- লেখা কোন বইতে? গরু কেন গাছে চড়ে- মন পোড়ে আগুনে? আকাশেতে ক'টা তারা- বলবে কে না গুনে? কোন ফুলে কোন দেব-দেবী হবে তুষ্ট? নানা খানা ফেলে কেন লোকে খায় ঘুষ তো? মেঘ কাকে ডাকে আর পড়ে কী গো বৃষ্টি? কী করে বুঝবে কথা- টক ঝাল মিষ্টি? মাথা ঘোরে বন্ বন্- বেড়ানোর ছলে কি? ফাঁকা পথে একা একা টাকা হেঁটে চলে কি? প্রশ্নের বাণে হয় বিব্রত হায় কে? জানবি তো পড়ে ফ্যাল সুকুমার রায়কে।
<সূ চি প ত্র