চাপ নেইতো
কলকাতা, পশ্চিমবঙ্গ
মেঘ ছুটেছে পশ্চিমে ওইউড়িয়ে দিয়ে ওড়নাশারদীয়ার পড়ল ছুটিমন খুশিতে ঘোর না!দাদাই দেবে লাট্টু বেলুনকাকাই টেডি বিয়ারপাপ্পা দেবেন নতুন জামাচাইবো আমি কি আর?দুর্গাপুজো দেওয়ালি আরছুটিও ভাইফোঁটারএখন আমার চাপ নেইতোভোরবেলা তাই ওঠার।শরৎকালের মিষ্টি বাতাসঘাসের ডগায় শিশিরসবার কাছে পাই যে আদরমাসির এবং পিসির।
মেঘ ছুটেছে পশ্চিমে ওই
উড়িয়ে দিয়ে ওড়না
শারদীয়ার পড়ল ছুটি
মন খুশিতে ঘোর না!
দাদাই দেবে লাট্টু বেলুন
কাকাই টেডি বিয়ার
পাপ্পা দেবেন নতুন জামা
চাইবো আমি কি আর?
দুর্গাপুজো দেওয়ালি আর
ছুটিও ভাইফোঁটার
এখন আমার চাপ নেইতো
ভোরবেলা তাই ওঠার।
শরৎকালের মিষ্টি বাতাস
ঘাসের ডগায় শিশির
সবার কাছে পাই যে আদর
মাসির এবং পিসির।
< সূচিপত্র