akkharbarta

অক্ষরবার্তা - একটি কিশোর বার্তা উদ্যোগ... আমাদের মূল লক্ষ্য উচ্চ মানের বই পাঠকের হাতে পৌঁছে দেওয়া... যোগাযোগ করুন - akkharbarta@gmail.com | www.akkharbarta.in

ছড়া - কবিতা ৩ । ভাদ্র ১৪৩২

 



 টুনটুনি বুলবুলি














তাপস বাগ

কলকাতা, পশ্চিমবঙ্গ



 

প্রতিদিন ভোরবেলা 

জবাফুল গাছে 

ছোট দুই টুনটুনি 

লেজ তুলে নাচে।


কিচিমিচি করে ওরা 

ডাকে মিঠে সুরে 

ফুলখুকি উঠোনেতে 

দেখে ঘুরে ঘুরে।


উড়ে আসে বুলবুলি 

ঘোরে উঠোনেতে 

আমডালে দুলে দুলে 

থাকে বেশ মেতে। 


টুনটুনি বুলবুলি 

পাখিদের পাশে 

ঝলমলে সকালটা 

খুশি মেখে হাসে।