akkharbarta

অক্ষরবার্তা - একটি কিশোর বার্তা উদ্যোগ... আমাদের মূল লক্ষ্য উচ্চ মানের বই পাঠকের হাতে পৌঁছে দেওয়া... যোগাযোগ করুন - akkharbarta@gmail.com | www.akkharbarta.in

ছড়া-কবিতা ৩ । বৈশাখ ১৪৩৩


সন্ধ্যা










অনিল কুমার 

নাথ

আগরতলা, ত্রিপুরা

সন্ধ্যা নামছে নামুক

ফোঁড়ন কাটে শামুক।

বনশেয়ালের গানে

ছলকে ওঠা প্রাণে

ইস্টিকুটুম গায়

দাদরা কাহারবায়।

 

সন্ধ্যা নামছে নামুক

বললে সুবীর ধানুক।

ধুঁদুল পূবে ধীরে

রাত্রি নামবে কি রে?

ওই মেয়েটি জানে

বললে জুঁই-এর কানে।

 

নামছে ‘নামুক সন্ধ্যা

গায় রজনীগন্ধা।

করুক ডাকাডাকি

হীরামন ওই পাখি।

(আহা) সন্ধ্যা ডুবিয়া গেছে

ঝিঁঝির মারপ্যাঁচে।