| | শুনতে ছড়া মিষ্টি লাগে
ছন্দে দোলে ওঠে তাল,
সকাল সন্ধ্যে হোক সে দুপুর
বসন্ত বা অন্য কাল।
কিশোর কিংবা শিশুর মন
ছড়া শুনে নাচতে থাকে,
পুকুরঘাট, মাঠ ময়দান-
নদীর চর বা পথের বাঁকে।
বুড়োরাওতো কম যান না
ঘরে বসে কিংবা খাটে,
শুনতে পেলেই মন নাচে ওর
আসর কিংবা বাজার হাটে।
ছলাৎ ছলাৎ তালের রিদম্
মাঝি মাল্লা বৈঠা বায়,
ছড়ার কথায় সুর মিলিয়ে
গানে বাউল তাক লাগায়।
নদীর ঘাটে বাঁশির সুরে
রাখাল রাধার মন টানে...
কি অছিলায় গায়ের বধূ
ভরদুপুরে জল আনে।
ছড়ার তালে শিশুর ভালে
মা শিশুকে টিপ্ পরায়-
ছন্দ তাল লয়ের খুশি
যুগে যুগে এই ধরায়।।
সূচিপত্র
|