akkharbarta

অক্ষরবার্তা - একটি কিশোর বার্তা উদ্যোগ... আমাদের মূল লক্ষ্য উচ্চ মানের বই পাঠকের হাতে পৌঁছে দেওয়া... যোগাযোগ করুন - akkharbarta@gmail.com | www.akkharbarta.in

কবিতা-ছড়া ৪ । চৈত্র ১৪৩২



তমাল শেখর নালিশ জানায়












অমলকান্তি চন্দ

আগরতলা, ত্রিপুরা



 

এখন তো ভাই শীতের সময়

জড়োসড়ো তমাল শেখর,

কাঁপছে আঙুল তখন থেকে

বইয়ের পাতায় খুঁজছে শেকড়

 

কম কথাতে শব্দ ছুঁয়ে

ঘাটলা পুকুর শীতের আদর,

ঠান্ডা ভীষণ জড়িয়ে থাকা

ভাবছে বসে শালের চাদর

 

ঐতো দূরে ডোবার জলে

ধোঁয়া মাখা উড়ছে হাওয়া,

চড়ুই টার কিচিরমিচির

পায়ের তালে নাচছে দাওয়া

 

পলেন কাকা নিমের ডালে

ঘষছে দাঁতে দাঁতের মাজন,

তমাল শেখর তাকিয়ে বলে

লাগছে চেনা পাশের বাঁ জন

 

আঙুল বুঝি ঠোঁটের উপর

দেখছে কোথায় ভাবনা ক্ষণিক,

মুচকি হেসে বিড়বিড়িয়ে

বলল সে তো হাবুল বণিক

 

পাড়ার মোড়ে একলা দোকান

বাঁশের খুঁটি ছাওনি ছনের,

সাজিয়ে রাখা বিয়ের শাড়ি

বরের মুকুট এবং কনের

 

দৃশ্য পটে এমন কিছু

ঠাণ্ডা ভীষণ পাখীর ডানায়,

ওসির কাছে সেসব লিখে

তমাল শেখর নালিশ জানায়

 

লকআপ জুড়ে কুয়াশারা

থানার বাবু রাগের মাথায়,

অট্ট হাসি হঠাৎ হাসেন

সূয্যি ঠাকুর বইয়ের পাতায়

 

সূচিপত্র