akkharbarta

অক্ষরবার্তা - একটি কিশোর বার্তা উদ্যোগ... আমাদের মূল লক্ষ্য উচ্চ মানের বই পাঠকের হাতে পৌঁছে দেওয়া... যোগাযোগ করুন - akkharbarta@gmail.com | www.akkharbarta.in

ছড়া - কবিতা । আষাঢ় ১৪৩২


 ছবির মতো














প্রদীপ রঞ্জন দাস 

কলকাতা, পশ্চিমবঙ্গ



 

ফুল ফুটেছে অনেক গাছে

ফল ধরেছে নানা,

তাই ভোমরা আসছে উড়ে

পথ যে তাদের জানা।

ফুলগুলি সব দেখতে দারুণ!

রংবেরংয়ে মাখা,

আসছে উড়ে প্রজাপতি

ছড়িয়ে ওদের পাখা।

বইছে বাতাস আলতো করে

তাইতো লাগে ভালো,

আর খুশিতে গাইছে পাখি

আকাশ ভরা আলো!

ওই পুকুরে সাঁতরে বেড়ায়

ঝাঁক বেঁধে সব হাঁস,

গুগলি শামুক মুখ বাড়িয়ে

দেখছে নীল আকাশ।

লাগছে যেন তুলির টানে

একটা ছবি আঁকা,

সবার চোখের সামনে মেলে

সাজিয়ে সেটা রাখা।


<
সূ চি প ত্র