akkharbarta

অক্ষরবার্তা - একটি কিশোর বার্তা উদ্যোগ... আমাদের মূল লক্ষ্য উচ্চ মানের বই পাঠকের হাতে পৌঁছে দেওয়া... যোগাযোগ করুন - akkharbarta@gmail.com | www.akkharbarta.in

ছড়া-কবিতা ১ । বৈশাখ ১৪৩৩



আঁধার না থাকে যদি











চুনী দাশ

আগরতলা, ত্রিপুরা

আঁধার না থাকে যদি
কোথা পেতে আলো,
তমিস্রা আছে তাই
আলো জমকালো!

তমিস্রা মুছে নিয়ে
রবির কিরণ
পৃথিবীতে করে রোজ
ল বিতরন।

সে আলোতে আছে যত
তরুরা সবুজ -
নিয়মিত রাঁধে-বাড়ে
সকলের ভোজ।

তাই তো হে নিশিদিন
আমরা সকলে
এ জগতে বেঁচে আছি
সতেজে সবলে।

হাসি নাচি গান গাই
খেলি সাঁতরাই
চাঁদ তারা জোনাকির
পাই রোশনাই।

মেঘে চাঁদে লুকোচুরি
দেখি রাতভর
ভোরের আলোর বানে
ভাসে চরাচর।।