akkharbarta

অক্ষরবার্তা - একটি কিশোর বার্তা উদ্যোগ... আমাদের মূল লক্ষ্য উচ্চ মানের বই পাঠকের হাতে পৌঁছে দেওয়া... যোগাযোগ করুন - akkharbarta@gmail.com | www.akkharbarta.in

কবিতা-ছড়া ৫ । চৈত্র ১৪৩২

ছবি











আশিস ভট্টাচার্য

আগরতলা, ত্রিপুরা



 

পূর্বাকাশ লাল করে

সূর্যমামা উঠলো,

তাই দেখে জুঁই আর

সূর্যমুখী ফুটলো

 

দেখে যাও পাখি করে

সূর্যালোকে স্নান,

দিনশেষে সন্ধ্যা নামে,

নেইকো কলতান

 

সাঁঝবাতি জ্বলে দেখো

বাবুইয়ের ঘরে,

আঁধারেও উজ্জল সে

শিল্পেরই তরে

 

সূচিপত্র