প্র থ ম ব ই
প্রকৃতি-পরিবেশ ও আমরা
লেখক - ব্রজেন্দ্রনাথ ধর, প্রচ্ছদ ও অলংকরণ: শান্তনু ভট্টাচার্য
চির বিস্ময়ের গাঁটছড়ায় বাঁধা এই মহাবিশ্ব। অণু জীব থেকে সুবৃহৎ জীব-সৃষ্টি সেখানেও অপার বিস্ময়। বিশ্বসংসার যেন জৈববৈচিত্র্যের সমাহার। যা বিধাতার হাতে গাঁথা অপরূপ এক মালা।
প্রকৃতি-পরিবেশের সন্তান আমরা। প্রকৃতি তার প্রাকৃতিক উপাদান নিয়ে সুমঙ্গল সাধনায় ব্রতী। প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমরা আমাদের মতো কৃত্রিম পরিবেশ তৈরি করে চলেছি। যা প্রকৃতিবান্ধব নয়। ফলে অনিবার্য হয়ে উঠছে সংঘাত। বিপন্ন হচ্ছে মানব সভ্যতা।
এই সব কথা- সহজিয়া হয়ে উঠেছে এ বইয়ের পাতায় পাতায়। নিছক তথ্য পরিবেশন নয়। কিশোর বিজ্ঞান-সাহিত্যের উজল ধারার উত্তরাধিকার বহন করছে এই গ্রন্থ।
পৃষ্ঠা: ৮৩+, সাইজ: ক্রাউন ১/৪, বাইন্ডিং: হার্ড কভার।
ISBN 978-81-965904-8-2, মূল্য: ১৫০ টাকা।
প্রকাশক: দি সী বুক এজেন্সি, ২০১ এ, মুক্তারামবাবু স্ট্রিট, কলকাতা।
দ্বি তি য় ব ই
ময়না (বাল্য-রহস্য ছড়াপন্যাস)
লেখক - ব্রজেন্দ্রনাথ ধর, প্রচ্ছদ ও অলংকরণ: শঙ্কর বসাক
ছড়ার মোড়কে কিশোর-রহস্য-উপন্যাস অর্থাৎ ছড়াপন্যাস বাংলা সাহিত্যে সম্ভবত এই প্রথম। এ লেখার ধারা যে পুরোপুরি নতুন এক সুষমার ধ্রুপদি তা সব বয়সের পাঠক উপলব্ধি করতে পারবেন। অবিশ্বাসের ইন্দ্রজালে মায়াবি নয়। ধার করা ছায়াও নয়। এ মাটির খাঁটি শোভায় বিস্ময়ের পাটি। যেন শুরু হলো বাংলা বাল্যসাহিত্যে অন্য যাত্রা।
পৃষ্ঠা: ৬৬+, সাইজ: ক্রাউন ১/৪, বাইন্ডিং: হার্ড কভার।
ISBN 978-81-971364-0-5, মূল্য: ১৫০ টাকা।
প্রকাশক: দি সী বুক এজেন্সি, ২০১ এ, মুক্তারামবাবু স্ট্রিট, কলকাতা।
সূচিপত্র----
AA Road, Near ISKCON, Math Chowmuhani, Agartala, Tripura - 799001. INDIA
Mobile - 9856093793


