অশোক কুমার
ঠাকুর
কোচবিহার, পশ্চিম বঙ্গ
ছুটছে মানুষচলছে সমাজনামেই মানুষমানুষ কম আজ। ভুলছে মানুষরীতি নীতিভুলছে মানুষধর্ম ভীতি ছুটছে মানুষযে যার তালেজড়িয়ে মরেকে কার জালে বুঝছে না সেছুটছে শুধুখাচ্ছে বিষভাবছে মধু। ডুবছে মানুষদূর যে নীতিদুর্নীতিতেইস্বদেশ প্রীতি। হাঁটছে মন্ত্রীহাঁটছে নেতাব্যবসাদারেরপিছে ক্রেতা বিক্রি যে হয়বাঁচার পেশাঅযোগ্যদেরক্রয়ের নেশা। ক্রয় করে সেজড়ায় ফাঁদেপাপ করে সেইপরাণ কাঁদে। কাঁদায় যারাতারাও মানুষসামনে ওড়েটাকার ফানুস। ছুটছে মানুষছুটছে মানুষহারিয়ে মানহারিয়ে হুঁশ। এই ছোটাটাথামবে কবেমানুষ কবে মানুষ হবে।
ছুটছে মানুষ
চলছে সমাজ
নামেই মানুষ
মানুষ কম আজ।
ভুলছে মানুষ
রীতি নীতি
ধর্ম ভীতি
যে যার তালে
জড়িয়ে মরে
কে কার জালে
বুঝছে না সে
ছুটছে শুধু
খাচ্ছে বিষ
ভাবছে মধু।
ডুবছে মানুষ
দূর যে নীতি
দুর্নীতিতেই
স্বদেশ প্রীতি।
হাঁটছে মন্ত্রী
হাঁটছে নেতা
ব্যবসাদারের
পিছে ক্রেতা
বিক্রি যে হয়
বাঁচার পেশা
অযোগ্যদের
ক্রয়ের নেশা।
ক্রয় করে সে
জড়ায় ফাঁদে
পাপ করে সেই
পরাণ কাঁদে।
কাঁদায় যারা
তারাও মানুষ
সামনে ওড়ে
টাকার ফানুস।
হারিয়ে মান
হারিয়ে হুঁশ।
এই ছোটাটা
থামবে কবে
মানুষ কবে
মানুষ হবে।
<সূ চি প ত্র