রবীন বসু
কলকাতা , পশ্চিম বঙ্গ
জলের রুপো সোনালি মাছইলিশ তাহার নামখেতে স্বাদু গন্ধে ভরাবড্ড বেশি দাম।
জলের রুপো সোনালি মাছ
ইলিশ তাহার নাম
খেতে স্বাদু গন্ধে ভরা
বড্ড বেশি দাম।
অনেক কাঁটা তবুও মজাভাজা কিংবা ভাপাচেটেপুটে খেয়েও যেইচ্ছে থাকে চাপা।
অনেক কাঁটা তবুও মজা
ভাজা কিংবা ভাপা
চেটেপুটে খেয়েও যে
ইচ্ছে থাকে চাপা।
ভাজা ইলিশ আর খিচুড়িবর্ষা দিনে চাইহার বাঙালির মনের কথাজানতে বাকি নাই।
ভাজা ইলিশ আর খিচুড়ি
বর্ষা দিনে চাই
হার বাঙালির মনের কথা
জানতে বাকি নাই।
জোড়া ইলিশ লাগে পুজোয়শুভ কাজে অর্ঘ্যজাতীয় মাছ ইলিশ হলবাংলাদেশে দিব্য।
জোড়া ইলিশ লাগে পুজোয়
শুভ কাজে অর্ঘ্য
জাতীয় মাছ ইলিশ হল
বাংলাদেশে দিব্য।
এসব কথা থাক্ তো এবারবাজার দিকে যাইকম পয়সাতে যদি একটাবড় ইলিশ পাই।
এসব কথা থাক্ তো এবার
বাজার দিকে যাই
কম পয়সাতে যদি একটা
বড় ইলিশ পাই।
<সূ চি প ত্র