akkharbarta

অক্ষরবার্তা - একটি কিশোর বার্তা উদ্যোগ... আমাদের মূল লক্ষ্য উচ্চ মানের বই পাঠকের হাতে পৌঁছে দেওয়া... যোগাযোগ করুন - akkharbarta@gmail.com | www.akkharbarta.in

ছড়া-কবিতা ৫ । বৈশাখ ১৪৩৩




রামগরু

আভা সরকার

মণ্ডল

দিনাজপুর, পশ্চিমবঙ্গ

সবাই যদি শান্তি খোঁজে, যুদ্ধ বাঁধায় কারা ?
ভেবে ভেবে আকুল আকাশ বাতাস দিশেহারা
ঘন কালো ধোঁয়ায় ঢাকা বিষাক্ত মনগুলো 
ভেতরে তার নড়ে বেড়ায় হাজার রঙের ভুলও
 
কে কার ঘাড়ে চড়ে বসে করবে শাসন ধরা
পাল্লা চলে তারই, মুখে সেঁধিয়ে গড়গড়া। 
ভাবে বুঝি পেয়ে তারা 'না শেষ হওয়া' আয়ু---
যুদ্ধে জিতেই নেবে কিনে পর্যাপ্ত জল, বায়ু। 
 
কে বোঝাবে উঠছে-নামছে সবার মাথায় খাঁড়া 
প্রলয় ভয়ে ভীত আকাশ বাতাস দিশেহারা !
মরছে হাজার মানুষ পুড়ে হচ্ছে মাটি মরু 
যুদ্ধ বাঁধায় যারা তারা আস্ত রামগরু !