akkharbarta

অক্ষরবার্তা - একটি কিশোর বার্তা উদ্যোগ... আমাদের মূল লক্ষ্য উচ্চ মানের বই পাঠকের হাতে পৌঁছে দেওয়া... যোগাযোগ করুন - akkharbarta@gmail.com | www.akkharbarta.in

ছড়া - কবিতা ৭ । আশ্বিন ১৪৩২



খুশির শরৎ














দীপ রায়

বাকুরা, পশ্চিমবঙ্গ



 

মৃদুল হাওয়ায়    কাশের পাড়ায়

    খুশির খেলা,

নীল আকাশে       চলছে ভেসে

    মেঘের ভেলা

দিঘির জলে         পদ্ম দোলে

    হিলহিলিয়ে,

শাপলা হাসে        শালুক হাসে

    খিলখিলিয়ে

ভোরের বেলা      শিউলি মেলা

    উঠোন জুড়ে,

অলিরা সব          করে যে রব

    আসছে উড়ে

ঘাসের পরে           শিশির ঝরে

    টুপ টুপিয়ে,

ছুটছে নদী              নিরবধি

    কূল ছাপিয়ে

ধরার বুকে          কবির চোখে

    শরৎ সাজে,

পুজো আসে          আশ্বিন মাসে

    বাদ্যি বাজে