akkharbarta

অক্ষরবার্তা - একটি কিশোর বার্তা উদ্যোগ... আমাদের মূল লক্ষ্য উচ্চ মানের বই পাঠকের হাতে পৌঁছে দেওয়া... যোগাযোগ করুন - akkharbarta@gmail.com | www.akkharbarta.in

কবিতা-ছড়া ৪ । শ্রাবণ ১৪৩৩



জল থইথই জল













গৌতম হাজরা

হাওড়া, পশ্চিমবঙ্গ


 

জল থইথই জল

বর্ষা এলেই রাস্তা জুড়ে

জল করে খলবল। 

 

নৌকো হয়ে ভাসে

চৌকিগুলো ঘরের মধ্যে

মুচকি মুচকি হাসে। 


বিকোয় রঙের ছাতা

জল ছপছপ রাস্তাগুলো

গর্তের ফাঁদ পাতা। 


বাজারও খুব আগুন

এই সুযোগে ট্যাক্সি রিকশা

নেবেন ভাড়া দ্বিগুণ। 


জল থইথই জল

জল ডিঙিয়ে জল ডিঙিয়ে

যাই বা কোথায় বল? 


কি আর করি ভাই

ঝমঝমাঝম বৃষ্টি এলো

কোথাও যাওয়া নাই।