akkharbarta

অক্ষরবার্তা - একটি কিশোর বার্তা উদ্যোগ... আমাদের মূল লক্ষ্য উচ্চ মানের বই পাঠকের হাতে পৌঁছে দেওয়া... যোগাযোগ করুন - akkharbarta@gmail.com | www.akkharbarta.in

কবিতা-ছড়া ৫ । জ্যৈষ্ঠ - আষাঢ় ১৪৩৩





দাঁড়িয়ে উচ্চশিরে  











অরূপ দাস 

কলকাতা, পশ্চিমবঙ্গ


 

যাস কোথায়? — বাবিন দাদা

বলল পিছু ডেকে,

খোকন বলে, দে না রে দাদা

নেতাজিকে এঁকে

বাবিন বলল, জন্মদিন

পালন হবে বুঝি,

খোকন বলে, কখন থেকে

বীরের ছবি খুঁজি

বাবিন বলল, শোনরে ভাই

খুঁজিস মিছিমিছি,

এত বড় হয়েও খোকন

বড্ড বোকা ছিঃ ছিঃ

বীর নেতাজি বিরাজ করে

হৃদয় মন্দিরে,

বন্ধ চোখেও দেখতে পাবি

দাঁড়িয়ে উচ্চশিরে

   

সূচিপত্র