হাওড়া, পশ্চিমবঙ্গ
মেঘের পাড়ার খুব সুমতিআকাশ হলো নীলউড়ছে হাজার প্রজাপতিউঠছে সেজে ঝিল। ইলশে গুঁড়ির পসলা এসেঝরছে ঘাসের ড়িড়েশিউলি ফুলের গন্ধে ভেসেশরৎ এলো ফিরে। কানায় কানায় ভরা পুকুরপদ্ম জলে স্থলেবনের পাখি সকাল দুপুরউড়ছে দলে দলে। আলস্যতার ঘোর ভেঙ্গেছেফুল কুঁড়িদের ঘ্রাণেআলোর বাঁশি সুর বেঁধেছেআজকে পুজোর টানে।।
মেঘের পাড়ার খুব সুমতি
আকাশ হলো নীল
উড়ছে হাজার প্রজাপতি
উঠছে সেজে ঝিল।
ইলশে গুঁড়ির পসলা এসে
ঝরছে ঘাসের ড়িড়ে
শিউলি ফুলের গন্ধে ভেসে
শরৎ এলো ফিরে।
কানায় কানায় ভরা পুকুর
পদ্ম জলে স্থলে
বনের পাখি সকাল দুপুর
উড়ছে দলে দলে।
আলস্যতার ঘোর ভেঙ্গেছে
ফুল কুঁড়িদের ঘ্রাণে
আলোর বাঁশি সুর বেঁধেছে
আজকে পুজোর টানে।।
< সূচিপত্র