akkharbarta

অক্ষরবার্তা - একটি কিশোর বার্তা উদ্যোগ... আমাদের মূল লক্ষ্য উচ্চ মানের বই পাঠকের হাতে পৌঁছে দেওয়া... যোগাযোগ করুন - akkharbarta@gmail.com | www.akkharbarta.in

ছড়া - কবিতা । আষাঢ় ১৪৩২


 দুই লিমেরিক  












নুরজামান শাহ

মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ



 

১.

ইতালির মহাকবি নাম তাঁর দান্তে,

একদিন হঠাৎই চেয়েছিলেন জানতে -

বাঁকুড়ার জিবেগজা,

খেতে নাকি অতি মজা,

টাইম মেশিনে চেপে গিয়েছিলেন আনতে

 

২.

খেতে ভীষণ ভালোবাসেন শ্রীপতিনাথ দত্ত,

দিন-রাত্তির খাওয়াদাওয়াই থাকেন সদা মত্ত

আমৃত্যু থাকেন চেয়ে,

এমনভাবেই যাবেন খেয়ে,

হঠাৎ তিনি মারা গেলেন খেয়ে আমের সত্ত্ব