akkharbarta

অক্ষরবার্তা - একটি কিশোর বার্তা উদ্যোগ... আমাদের মূল লক্ষ্য উচ্চ মানের বই পাঠকের হাতে পৌঁছে দেওয়া... যোগাযোগ করুন - akkharbarta@gmail.com | www.akkharbarta.in

ছড়া - কবিতা ১ । মাঘ ১৪৩২



হোক তোমাদেরই জয় 














কিরণময় নন্দী

হুগলি, পশ্চিমবঙ্গ



 

দেখেছো কি তীক্ষ্ণ কুঠার
কিংবা রাম দা?
হাতলে শক্ত কাঠ
চালানো ভীষণ সোজা।

ওরা কালো ইস্পাতে মোড়া
ক্ষমতা বাড়ে কাঠ পেলে
তুমি আমি ক্ষমতাধর!
গাছ কাটি অবহেলে।

ফুল-ফল-প্রাণবায়ু
শাখীরাজী দেয় প্রাণ ভরে
তবু অবহেলা, ক্ষমতার দম্ভ
কেটে চলি নিয়ম করে।

রাজপথ হবে ঝাঁ চকচকে
তৈরি হবে নগর
বিষ বায়ু যাক ভরে
কেই বা রাখে তার খবর!

নড়বড়ে আজ কুঠার হাতল
চালাবে! লাগছে ভীষণ ভয়?
এসো আবার সবুজে ভরি
হোক আমাদেরই জয়।