তুমি “বিদ্রোহী রণক্লান্ত”, তুমি কবি কাজী নজরুল,
তোমার চলন উল্কার মতো নেই
তাতে কোনো ভুল।
তুমি “ঝিঙেফুল” “বিষের বাঁশি” তুমি “লিচুচোর”ও তাই না !
তোমার মতন নির্মল-প্রাণ আজ যে কোথাও পাই না !
মুসলমান আর হিঁদুরে, ’একই বৃন্তে দু’ ফুল’ বলেছ,
তুমি “টর্পেডো ভাসমান মাইন” লড়াইয়ের পথে চলেছ।
তুমি “খাঁদুদাদু”, “কাঠবেড়ালি”ও ভক্তিগীতির
গায়ক,
তুমি ভেঙে দিয়ে “লৌহকপাট” হয়েছ অতুল
নায়ক।
তুমি “দুর্মদ” পরোয়া করোনি
ভীম-প্রতিবাদ করতে,
তুমি বুঝেছিলে, লড়াই না ক’রে অনুচিত পড়ে মরতে!
শাসন-শোষণ-নিপীড়ন সব আঘাতকে
ক'রে ছারখার,
চেয়েছিলে নাশ করতেই হবে যত
অনিয়ম তার ভার!
আজও খুঁজি, পুজি তোমারে মহান, তুমি সুন্দর, বিদ্রোহী!
তোমার মূর্তি প্রতিবাদী মনে
তাই তারা সব প্রত্যয়ী।
নত করি শির এমন অলোক
মহামানবের চরণে,
দিনমণি তিনি অগ্রপথিক, দিশা দেন তাঁরে স্মরণে।