স্ব প ন কু মা র
বি জ লী
জলার ধারে মাটির বাড়িপাশেই বিশাল বনসকাল সাঁঝে মাদুর পেতে
জলার ধারে মাটির বাড়ি
পাশেই বিশাল বন
সকাল সাঁঝে মাদুর পেতে
পড়ে ভাই ও বোন। খুনসুটি আর হাসি খেলায়ভরায় উঠোন ঘরদেখলে সবাই বলে ওদেরআত্মা হরিহর। দিদি যখন অ-আ পড়েবই ছিঁড়ে দেয় ভাইভাইকে নিয়ে দিদির তবুকোনো নালিশ নাই ! একটা যেন দিনের সুরজএকটা রাতের চাঁদমায়ের কাছে থাকলে দুজন ভাঙে খুশির বাঁধ।
পড়ে ভাই ও বোন।
খুনসুটি আর হাসি খেলায়
ভরায় উঠোন ঘর
দেখলে সবাই বলে ওদের
আত্মা হরিহর।
দিদি যখন অ-আ পড়ে
বই ছিঁড়ে দেয় ভাই
ভাইকে নিয়ে দিদির তবু
কোনো নালিশ নাই !
একটা যেন দিনের সুরজ
একটা রাতের চাঁদ
মায়ের কাছে থাকলে দুজন
ভাঙে খুশির বাঁধ।