শু ভ্র দে ব
ব ল
গুড়গুড় গড়গড়থমথমে কড়কড়আকাশটা দেখো আজ তাকিয়ে।
গুড়গুড় গড়গড়
থমথমে কড়কড়
আকাশটা দেখো আজ তাকিয়ে।
যেন কোন দম্ভীরমুখখানা গম্ভীরভ্রূকুটি দেখায় চোখ পাকিয়ে।
যেন কোন দম্ভীর
মুখখানা গম্ভীর
ভ্রূকুটি দেখায় চোখ পাকিয়ে।
কালোমেঘ উড়ে যায়অন্যকে ফুঁড়ে যায়যেন তারা সকলেই ক্রুদ্ধ।
কালোমেঘ উড়ে যায়
অন্যকে ফুঁড়ে যায়
যেন তারা সকলেই ক্রুদ্ধ।
দূরে ঐ ধানক্ষেতেঅশনির সংকেতেশুরু হয় ধারাপাত যুদ্ধ।
দূরে ঐ ধানক্ষেতে
অশনির সংকেতে
শুরু হয় ধারাপাত যুদ্ধ।
মেঘে মেঘে হুঙ্কারঝঞ্ঝার ঝংকারপ্রকৃতি হয়েছে আজ মত্ত।
মেঘে মেঘে হুঙ্কার
ঝঞ্ঝার ঝংকার
প্রকৃতি হয়েছে আজ মত্ত।
যেন কোন আঁকিয়েচোখদুটো বাঁকিয়ে ক্যানভাসে খোঁজে কোন্ সত্য।
যেন কোন আঁকিয়ে
চোখদুটো বাঁকিয়ে
ক্যানভাসে খোঁজে কোন্ সত্য।